গিগাবাইট গেমিং প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৫ এপ্রিল থেকে ময়মনসিংহে শুরু হচ্ছে ডিজিটাল এক্সপো ময়মনসিংহ ২০১২। মেলায় অন্যান্য বিষয়ের পাশাপাশি আয়োজন করা হয়েছে গিগাবাইট গেমিং প্রতিযোগিতার। ৬ থেকে ৮ এপ্রিল পর্যন্ত চলমান এই গিগাবাইট গেমিং প্রতিযোগিতায় ফিফা ১১ ও মোস্ট ওয়ান্টেড-এই দুটি গেমসের ওপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মেলায় সবার জন্য উন্মুক্ত থাকছে রেজিস্ট্রেশন।গেমিং প্রতিযোগিতায় বিজয়ীদের গিগাবাইটের সেৌজন্যে প্রথম পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা দেওয়া হবে। মোট তিনজন বিজয়ী পাবেন পুরস্কার। গেমিং প্রতিযোগিতার আয়োজক গিগাবাইট। এ মেলার গোল্ড স্পনসর স্মার্ট টেকনোলজিস। পুরো মেলাটির সার্বিক আয়োজক বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।