গিগাবাইট গেমিং প্রতিযোগিতার নিবন্ধন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের ১ মার্চ থেকে ৬ মার্চ রাজধানীর বিসিএস কম্পিউটার সিটি মার্কেটে অনুষ্ঠিত হবে গিগাবাইট গেমিং কনটেস্ট ২০১৩। বিজয়ীরা পাবেন ৭০ হাজার টাকা মূল্যের বিভিন্ন উপহার। গিগাবাইট গেমিং কনটেস্ট ২০১৩ প্রতিযোগিতার নিবন্ধন শুরু হচ্ছে। এ প্রক্রিয়া চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।স্মার্ট টেকনোলজিস লিমিটেড এর উদ্যোগে আয়োজিত এ গেমিং প্রতিযোগিতায় মোট ৫টি ইভেন্টে একক ও দ্বৈতভাবে অংশগ্রহণের সুযোগ পাবেন প্রতিযোগীরা।প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম জানতে ও অন্যান্য তথ্য পেতে যেতে হবে এ লিংকটিতে https://www.facebook.com/SmartTechnologiesBD