গিগাবাইট নতুন পাঁচটি মাদারবোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বাজারে গিগাবাইট এইট সিরিজের পাঁচটি নতুন মডেলের মাদারবোর্ড এসেছে। মডেলগুলো হচ্ছে এইচ৮১এস২পিভি, বি৮৫ডি৩এইচ, জি১ স্নাইপার-বি৫, জি১ স্নাইপার-এম৫, জি১ স্নাইপার ৫। মঙ্গলবার গিগাবাইটের পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এ অনুষ্ঠানে নতুন মাদারবোর্ডগুলোর বিস্তারিত তুলে ধরে। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক জাফর আহমেদ এবং গিগাবাইটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপক এলান সু। সম্মেলনে মাদারবোর্ডের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মদ আনাস খান। —বিজ্ঞপ্তি