গিগাবাইট স্নাইপার বি ৭ মাদারবোর্ড বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিগাবাইট স্নাইপার বি ৭ মাদারবোর্ড
গিগাবাইট স্নাইপার বি ৭ মাদারবোর্ড

গিগাবাইট স্নাইপার বি৭ মাদারবোর্ড সম্প্রতি দেশের বাজারে বিপণন শুরু করেছে স্মার্ট টেকনোলজিস। ইন্টেল বি১৫০ এক্সপ্রেস চিপসেটযুক্ত এই মাদারবোর্ডে রয়েছে চারটি ডিডিআর ৪ র‍্যাম স্লট যেখানে সর্বোচ্চ ৬৪ জিবি পর্যন্ত মেমোরি ব্যবহার করা যায়।
গ্রাফিকস পেশাজীবীদের সুবিধার জন্য এই মাদারবোর্ডে রয়েছে ইনটেল এইচডি গ্রাফিকস সমর্থন, হাই ডেফিনিশন অডিও, ইনটেল জিবি-ই ল্যান চিপ, সাটা এক্সপ্রেস কানেক্টর, মাল্টি গ্রাফিকস টেকনোলজি ও ইউএসবি কানেক্টর। এই মাদারবোর্ডটি ইনটেলের ষষ্ঠ প্রজন্মের সব কোর প্রসেসর সমর্থন করে।
গিগাবাইটের স্নাইপার বি ৭ মাদারবোর্ডের দাম নয় হাজার ৫০০ টাকা। এই মাদারবোর্ডে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে বিপণনকারী প্রতিষ্ঠানটি।