গিগাবাইটের নতুন গ্রাফিকস কার্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিগাবাইটের রেডিয়ন হাইডেফিনেশন প্রযুক্তির গ্রাফিকস কার্ড বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস। ‘জিভি-আর৫৮৭ডি৫-১জিডি-বি’ মডেলের এই গ্রাফিকস কার্ড দিয়ে ব্লুরে ডিস্কের চলচ্চিত্রসহ যেকোনো ধরনের গ্রাফিকস সম্পাদনা এবং ফাইল স্থানান্তর ও পরিচালনা করা যাবে। এটি পিসিআই এক্সপ্রেস ২.০, ক্রসফায়ারএক্স ও অ্যাভিভো এইচডি প্রযুক্তি এবং মাইক্রোসফট ডাইরেক্ট-এক্স১১ ও ওপেনজিএল ৩.১ সমর্থন করে। এতে দুই বছরের বিক্রয়োত্তর সেবা রয়েছে। দাম ৩২ হাজার টাকা। —বিজ্ঞপ্তি