গিগাবাইটের প্রদর্শনী অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে গিগাবাইটের ইউএসবি ৩.০ প্রযুক্তির মাদারবোর্ডের পরিচিতি বাড়াতে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এবং গিগাবাইট টেকনোলজি কোং লিমিটেডের যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ‘গিগাবাইট রোড শো’ অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী এই আয়োজন ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। রোড শোর উদ্ধোধনী অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের মহাব্যবস্থাপক জাফর আহমেদ বলেন, ‘পিসির সব যন্ত্রাংশের মূল ধারক মাদারবোর্ডের নতুন প্রযুক্তিগত দিক সম্পর্কে তরুণ প্রজন্মকে অবহিত করাই আমাদের উদ্দেশ্য।’ তিনি জানান, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা বছরজুড়ে অব্যাহত থাকবে।তিন দিনব্যাপী প্রতিটি রোড শোর আয়োজনের মধ্যে ছিল প্রযুক্তি প্রদর্শনী, গেমিং প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ সাশ্রয়ী দামে গিগাবাইটের মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ড কেনার সুযোগ। —বিজ্ঞপ্তি