গিগাবাইটের সেভেন সিরিজের মাদারবোর্ড বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে এসেছে গিগাবাইট ব্র্যান্ডের সেভেন সিরিজের তিনটি নতুন মডেলের মাদারবোর্ড। মডেলগুলো হচ্ছে জিএ জেড৭৭-ডি৩এইচ, জিএ এইচ৭৭-ডিএস৩এইচ ও জিএবি৭৫এম-ডি৩এইচ।মাদারবোর্ডগুলোর ফিচারের মধ্যে রয়েছে জিবিই ল্যান, ৮ চ্যানেল এইচডি, ইউএসবি ২.০ এবং ইউএসবি ৩.০ উভয় প্রযুক্তির পোর্ট। জেড৭৭ মডেলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, ইনটেল ৭৭ চিপসেট এবং ডুয়াল চ্যানেল ডিডিআর৩ মেমোরি। এইচ৭৭ মডেলে ইনটেল এইচ৭৭ চিপসেট এবং বি৭৫এমএ মডেলে ইনটেল বি৭৫ চিপসেট ব্যবহূত হয়েছে।জেড৭৭ মডেলের মাদারবোর্ডের দাম ১১ হাজার টাকা, এইচ৭৭ মডেলের মাদারবোর্ডের দাম সাড়ে নয় হাজার টাকা ও বি৭৫এম মডেলের মাদারবোর্ডের দাম সাড়ে আট হাজার টাকা।