গিগাবাইটের ‘স্লেট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২-২৬ ফেব্রুয়ারি এক্সপো মেকার আয়োজিত ‘কিউবি ল্যাপটপ মেলা’র অন্যতম আকর্ষণ ছিল গিগাবাইটের স্লেট। উইন্ডোজ ৮ নির্ভর এ ট্যাবলেট কম্পিউটারটির মডেল এস১০৮২। দেশের বাজারে এর দাম ৫২ হাজার টাকা।ইনটেল ডুয়াল কোরের এ ট্যাবলেট পিসিটিকে স্লেটের মত ব্যবহার করা যায়। এস ১০৮২ মডেলের ট্যাবলেটে কম্পিউটারটির তথ্য ধারণ ক্ষমতা ৫০০ গিগাবাইট। এতে ডেস্কটপ কম্পিউটারের অনেক বৈশিষ্ট্য রয়েছে। কানেকশন পোর্ট ও কিবোর্ড কিট যুক্ত এ পণ্যটিকে স্লেট, নোটবুক ও বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করা যায়। গিগাবাইটের নতুন এ পণ্যটির বিস্তারিত জানা যাবে এ লিংকটি থেকে http://www.gigabyte.com/products/product-page.aspx?pid=4365#kf