গিগাবিটের নতুন ল্যানকার্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেফ আইটি সার্ভিসেস লি. বাজারে এনেছে পিসিআই ব্র্যান্ডের জিএন-১২০০টিডব্লিউ৩ মডেলের গিগাবিট ল্যান কার্ড। এটি ৩২-বিট পিসিআই গিগাবিট ইথারনেট অ্যাডাপ্টর, যা ১০/১০০/১০০০ মেগাবিট পার সেকেন্ড ডেটা রেটে কাজ করে। এতে রয়েছে একটি আরজে-৪৫ কানেক্টর ইথারনেট পোর্ট। পিসিআই ব্র্যান্ডের এই ল্যান অ্যাডাপ্টরটি আইইইই ৮০২.৩ ১০বেস-টি, আইইইই ৮০২.৩ইউ ১০০বেস-টিএক্স, আইইইই ৮০২.৩এবি ১০০০ বেস-টি প্রভৃতি সমর্থন করে। এটি উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের প্রায় সংস্করণে চলবে। দাম এক হাজার ২০০ টাকা। —বিজ্ঞপ্তি