গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্স-রে ব্যবস্থা চালুর ১১৫ বছর পূর্তি উপলক্ষে সার্চ ইঞ্জিন গুগল বিশেষ লোগো প্রকাশ করেছে। গতকাল নীল রং দিয়ে বিশেষভাবে তৈরি এই লোগো প্রদর্শন করে গুগল। ১৯৮৫ সালের ৮ নভেম্বর জার্মানির পদার্থবিজ্ঞানের অধ্যাপক উইলহেম রন্টজেন এক্স-রে ব্যবস্থার ডিজাইন করেন। একটি ভ্যাকুয়াম টিউব নিয়ে গবেষণা অবস্থায় এক্স-রে ডিজাইন আবিষ্কার করেন উইলহেম। নিজের স্ত্রীর হাতের এক্স-রে করে প্রথমবারের মতো এক্স-রে ছবি পান তিনি। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে দারুণ এই আবিষ্কারের ফলে দিনটিকে স্মরণ করতেই গুগল নিজেদের লোগোতে এ আয়োজন করে। নিয়মিতভাবে বিখ্যাত ব্যক্তিদের জন্মদিনে, বিভিন্ন বার্ষিকীসহ বিভিন্ন সময়ে নিজেদের লোগো পরিবর্তনের কাজটি প্রায়ই করে থাকে গুগল। —নিজস্ব প্রতিবেদক