প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের অনুবাদ সেবা গুগল ট্রান্সলেটে বাংলা শব্দ যোগ করার জন্য ২৮ ফেব্রুয়ারি খুলনায় এক আয়োজন করা হয়। গুগল বিজনেস গ্রুপ খুলনা ও গুগল ডেভেলপারস গ্রুপ (জিডিজি) বাংলার উদ্যোগে খুলনায় রাইটসাইট কনসালটেন্সি ও প্রশিক্ষণ কেন্দ্রে ‘গুগল ট্রান্সলেট-আ-থন’-এর প্রথম পর্ব ছিল এটি। এতে ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। এই কার্যক্রমে চার হাজারের বেশি বাংলা শব্দ যোগ হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে ১০ জনকে পুরস্কৃত করা হয়।
জিবিজি খুলনার সহব্যবস্থাপক আবু আশরাফ মাসনুন বলেন, ‘ওয়েবে বাংলা এখনো নতুন। আমাদের হাতে এখনো সুযোগ আছে বাংলাকে সমৃদ্ধ করার।’ অনুষ্ঠানে জানানো হয়, আগামী কয়েক সপ্তাহে এই কার্যক্রমের আরও কয়েক পর্ব খুলনায় অনুষ্ঠিত হবে।
বিস্তারিত: www.fb.com/gbgkhulna.org। —বিজ্ঞপ্তি