গুগল অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন এ বছরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন ‘আইসক্রিম স্যান্ডউইচ’ এ বছর চালু হচ্ছে। সানফ্রান্সিসকোয় ড্রিমফোর্স নামে কম্পিউটার-বিষয়ক এক সম্মেলনে গুগলের নির্বাহী চেয়ারম্যান এরিক স্মিথ এ তথ্য জানান।এরিক বলেন, ‘নতুন অপারেটিং সিস্টেম আইসক্রিম স্যান্ডউইচ এ বছরের অক্টোবর বা নভেম্বরে বাজারে আসছে। নতুন এই সিস্টেম পেতে সবাই উদগ্রীব হয়ে আছে।’অন্যদিকে, অ্যাপলের কম্পিউটিং আইওএসের নতুন ভার্সন আইওএস-৫ এই শরতেই বাজারে আসতে পারে।