গুগল আইও এবং অ্যান্ড্রয়েড নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগল ডেভেলপার গ্রুপ ঢাকার আয়োজনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ব্র্যাকইউ কম্পিউটার ক্লাব ও বিডিটেকসোসিয়ালের সহযোগিতায় গুগল আইও সমাবেশ এবং অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শীর্ষক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।কর্মশালায় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিভিন্ন বিষয় বর্ণনা করেন কাজ সফটওয়ারের মোহাম্মাদ শাহাবউদ্দিন। এরপর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান হাসান সারওয়ার গুগলে প্রোগ্রামারদের জন্য কাজের সুযোগগুলো বর্ণনা করেন। এরপর বিডিটেকসোসিয়ালের ফায়াজ তাহের বিশ্বে মোবাইল ডেভেলপমেন্টের ধারণা শিক্ষার্থীদের দেন। শেষে গুগল আইও নিয়ে অধিবেশন পরিচালনা করেন আরিফ নিজামী ও মুক্তাদির হোসেন। আইও হচ্ছে গুগলের বৃহত্তম ডেভেলপার সম্মেলন। প্রতিবছর গুগল এই সম্মেলনে বিভিন্ন নতুন প্রযুক্তি বা বৈশিষ্ট্য নিয়ে আসে। অনুষ্ঠানে গুগল কর্মকর্তাদের জিডিজি ঢাকার জন্য দেওয়া বার্তা প্রচার করা হয়। এ ছাড়া সবার জন্য গুগলের বিভিন্ন স্টিকার দেওয়া হয়। ফেসবুক ঠিকানা: http:// facebook.com/GDGDhaka —বিজ্ঞপ্তি