গুগল আনছে টিভি ডংগল ক্রোমকাস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাশ্রয়ী দামের টিভি ডংগলের ঘোষণা দিয়েছে গুগল। ক্রোমকাস্ট নামের এ ডংগলটি টেলিভিশনের এইচডিএমআই পোর্টে যুক্ত করে স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটার থেকে মিডিয়া সম্প্রচার করা সম্ভব হবে।
যুক্তরাষ্ট্রের বাজারে এ টিভি ডংগলটির দাম মাত্র ৩৫ মার্কিন ডলার। কবে নাগাদ আন্তর্জাতিক বাজারে পাওয়া যাবে সে বিষয়ে মুখ খোলেনি গুগল কর্তৃপক্ষ।
বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই প্রতিদ্বন্দ্বী অ্যাপলের মতো টেলিভিশন প্রযুক্তিতে যুক্ত হতে কাজ করছিল গুগল কর্তৃপক্ষ। এবারে ক্রোমকাস্ট নামের সাশ্রয়ী দামের ডংগলের সাহায্যে টেলিভিশন প্রযুক্তিতে গুগল আরও এগিয়ে যাবে। এর আগে গুগল টিভি, নেক্সাস কিউ এনে টেলিভিশন প্রযুক্তির বাজারে অবস্থান তৈরিতে গুগল চেষ্টা করছিল।