গুগল আনছে নতুন ক্রোমবুক, ক্রোমবক্স (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন অনুসন্ধান সেবাদাতা গুগল তার ক্রোম অপারেটিং সিস্টেম-নির্ভর নতুন কম্পিউটার ও ল্যাপটপ তৈরির ঘোষণা দিয়েছে। এক খবরে বিবিসি জানিয়েছে, ইনটেলের তৈরি স্যান্ডি ব্রিজ প্রসেসরযুক্ত পণ্যগুলো হবে গুগলের দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার।গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রোম অপারেটিং সিস্টেমের ক্রোমবুক ও ক্রোমবক্সে বিল্ট ইন ব্রাউজার থাকবে। এই ডিভাইসগুলোতে তথ্য সংরক্ষণ করা যাবে ক্লাউড বা অনলাইন পদ্ধতিতে।জরিপ প্রতিষ্ঠান গার্টনারের তথ্য অনুসারে গুগলের প্রথম প্রজন্মের ক্রোমবুক বিক্রি হয়েছে তিন লাখের কম। প্রসেসিং ক্ষমতা কম হওয়ার কারণেই ক্রোমবুক ল্যাপটপ জনপ্রিয়তা পায়নি। গুগল জানিয়েছে, স্যান্ডিব্রিজ প্রসেসর যুক্ত করার ফলে নতুন ক্রোমবুক হবে দ্রুতগতির।ক্রোমবুক ও ক্রোমবক্স তৈরিতে কাজ করছে স্যামসাং।ক্রোমবুকের দাম পড়বে ৪৪৯ ডলার আর ক্রোমবক্সের দাম ৩৩০ ডলার।