গুগল আনছে ‘কি লাইম পাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘কি লাইম পাই’ তৈরি করছে গুগল। অ্যান্ড্রয়েড জেলি বিন সংস্করণটির পরবর্তী সংস্করণই হবে এই ‘কি লাইম পাই’। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘দ্য ভার্জ’ এক খবরে এই তথ্য জানিয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটির নাম জানা গেলেও কবে নাগাদ তা উন্মুক্ত করা হবে বা এটি কততম সংস্করণ হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি গুগল।খাবারের নাম অনুসারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিভিন্ন সংস্করণের নাম রাখার প্রথা চালু করেছে গুগল। নামগুলো রাখতে ইংরেজি বর্ণক্রমও অনুসরণ করেছে। এই ধারাবাহিকতায় এবার ‘কি লাইম পাই’ নামটিই বেছে নিচ্ছে। এর আগের সংস্করণগুলো হচ্ছে জিঞ্জারব্রেড, হানিকম্ব, আইসক্রিম স্যান্ডউইচ, জেলি বিন। গুগলের কোনো কর্মকর্তা এ ব্যাপারে মুখ না খুললেও প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ‘কি লাইম পাই’ সংস্করণটি হতে পারে অ্যান্ড্রয়েড ৬.০ সংস্করণ।উল্লেখ্য, এখনো অ্যান্ড্রয়েড ৫.০ বা জেলি বিন সংস্করণটি উন্মুক্ত করেনি গুগল। চলতি বছরের শেষ নাগাদ সংস্করণটি উন্মুক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।