গুগল এবার অনলাইন গানের দুনিয়ায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্চ ইঞ্জিন গুগল অনলাইনে গান নামানোর একটি প্রোগ্রাম চালু করার পরিকল্পনা করছে। ওয়াল স্ট্রিট জার্নাল-এর খবরে বলা হয়, অ্যাপলের জনপ্রিয় আইটিউনস সাইটের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য গুগল এ উদ্যোগ নিচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, গুগলের পরিকল্পনা সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। তবে অনলাইনের পাশাপাশি গুগল অ্যান্ডরয়েড অপারেটিং সিস্টেমে চলে এমন মোবাইল ফোনেও গান নামানোর পরিকল্পনা করছে বলে জানা গেছে। তবে গুগল এ ব্যাপারে কোনো রেকর্ড কোম্পানির সঙ্গে চুক্তি করেছে কি না, তা-ও জানা যায়নি। এতে করে বোঝা যাচ্ছে, গুগলের এ পরিকল্পনা বাস্তবায়িত হতে কয়েক মাস সময় লাগবে। এ ব্যাপারে গুগল কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। গুগল তার অ্যান্ডরয়েড অপারেটিং সিস্টেম চালু করার পর থেকে গুগল ও অ্যাপল পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। —কানাডা আইটি অবলম্বনে রোকেয়া রহমান