গুগল ও ইয়াহুতে একসঙ্গে তথ্য খোঁজার সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে নানা কারণে তথ্য খোঁজার জন্য আমরা গুগল ও ইয়াহু সার্চ ইঞ্জিনের সাহায্য নিই। অনেক সময় উভয় সার্চ ইঞ্জিন ব্যবহার করার পর প্রয়োজন হয়। গুগল ও ইয়াহু সার্চ ইঞ্জিন একসঙ্গে ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে www.gahooyoogle.com ঠিকানার সাইটে। এই সাইটের নির্দিষ্ট টেক্সট বক্সে কিওয়ার্ড লিখে সার্চ করলে নতুন পৃষ্ঠায় ফ্রেম আকারে ইয়াহু ও গুগল সার্চ ইঞ্জিনের ফলাফল আসবে। ডান দিকে গুগল ও বাঁ দিকের ফ্রেমে ইয়াহুর সার্চ করা ফলাফল আসবে। খালেদ মাহমুদ খান