গুগল ও ফেসবুকে ২৬ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ মধ্যরাত থেকে মূল পাতায় বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য ডুডলটি প্রকাশ করে গুগল। লাল-সবুজে গুগল লেখা এবং মধ্যে গোল বৃত্তে সেতুর ছবি ছিল তাতে। ২০১৩ সালে প্রথমবারের মতো বাংলাদেশিদের জন্য ডুডল প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি। সেও ছিল স্বাধীনতা দিবসকে কেন্দ্র করেই।

.
.

ফেসবুকেও ছিল একই রকম আয়োজন। সব বাংলাদেশির নিউজফিডের শুরুতে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়। বাংলাদেশের পতাকা উত্তোলনের ছবি এবং তার নিচেই সব বাংলাদেশির সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে বার্তা লেখা ছিল।