গুগল ক্যালেন্ডারে ভিন্ন দেশের সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগল ক্যালেন্ডারে বিভিন্ন অনুষ্ঠান বা সময়সূচি দেওয়া যায় নির্দিষ্ট একটি এলাকার সময় (টাইম জোন) ধরে। কিন্তু কারও জন্মদিন বা অন্য কোনো বার্ষিকীর ক্ষেত্রে ওই ব্যক্তি যদি ভিন্ন কোনো দেশে (ভিন্ন টাইম জোনে) থেকে থাকে, তবে সময়ের ক্ষেত্রে গরমিল হতে পারে। ধরুন, আপনার এক বন্ধু যুক্তরাজ্যে থাকেন। আপনি তার জন্মদিনে রাত ১২টায় একটি এসএমএস করলেন, আপনার বন্ধুটি এসএমএসটি পেল যুক্তরাজ্যের সময়ে তার জন্মদিন শুরু হওয়ার ছয় ঘণ্টা আগে। কারণ, যুক্তরাজ্যে এবং বাংলাদেশের সময়ের পার্থক্য ছয় ঘণ্টা। এ ধরনের সমস্যা এড়াতে গুগল সম্প্রতি ক্যালেন্ডারের ইভেন্টে টাইম জোন নির্ধারণ করার সুবিধা দিয়েছে।টাইম জোন নির্ধারণ করতে নতুন ইভেন্ট তৈরির সময় ডানে Time Zone লিঙ্কে ক্লিক করুন। এরপর Event Time Zone থেকে দেশের নাম নির্বাচন করে Done-এ ক্লিক করুন। এ ছাড়া separate start/end time zones-এ ক্লিক করে ইভেন্টের শুরু এবং শেষে আলাদা আলাদা টাইম জোন ঠিক করে দিতে পারেন।—মেহেদী আকরাম