গুগল ক্রোমে ট্যাব মিউট করার সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগল ক্রোমে ট্যাব মিউট করার সুবিধা
গুগল ক্রোমে ট্যাব মিউট করার সুবিধা

গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করার সময় বিরক্তিকর অডিও-ভিডিও বেজে উঠলে মাত্র দুই ক্লিকেই তা বন্ধ করে দেওয়া যাবে। গুগল তাদের ক্রোম ব্রাউজারে ট্যাব মিউট করার এ ধরনের সুবিধা যোগ করেছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি​বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।


অনেক সময় ব্রাউজারে একসঙ্গে অনেকগুলো ট্যাব খোলার দরকার হতে পারে। এর মধ্যে কোনো ওয়েবপেজে থাকা অডিও বা ভিডিও বেজে উঠে বিরক্ত করে ফেলতে পারে। এটি বন্ধ করার জন্য এখন প্রতিটি ট্যাবে গিয়ে খুঁজে, ওই অডিও বা ভিডিওটি বের করার দরকার হবে না। গুগল ক্রোমের সাম্প্রতিক সংস্করণটিতে এ ধরনের শব্দ বন্ধ করতে ‘মিউট ট্যাব’ চালু করেছে গুগল। ব্রাউজারে রাইট-ক্লিক করে মিউট ট্যাব অপশনটি সক্রিয় করে দিলেই পেজের মধ্যে চালু থাকা ভিডিও বা অডিও বন্ধ হয়ে যাবে।

গুগলের দেখাদেখি মোজিলা তাদের ফায়ারফক্স ব্রাউজারেও এ ধরনের সুবিধা আনার জন্য পরীক্ষা চালাচ্ছে। মোজিলার ৪২ তম বেটা সংস্করণটির ট্যাব একটি আইকন থাকবে যা দিয়ে ট্যাব মিউট করে রাখা যাবে।