গুগল ক্রোমের এক্সটেনশন ফায়ারফক্সে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েবসাইট দেখার জনপ্রিয় মুক্ত সফটওয়্যার ফায়ারফক্সে অনেক বাড়তি প্রোগ্রাম (অ্যাড-অনস) আছে। আবার গুগল ক্রোম জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে এর এক্সটেনশনও দিনে দিনে বেড়েই চলেছে। ওয়েবসাইট দেখার এই গুগল ক্রোম সফটওয়্যারে কিছু এক্সটেনশন আছে যেগুলো ফায়ারফক্সের প্রোগ্রাম হিসাবে নেই। মুক্ত সফটওয়্যার হওয়ায় গুগল ক্রোমের এক্সটেনশনগুলোও ফায়ারফক্সে ব্যবহার করা যায়। এ জন্য ফায়ারফক্সে গুগল ক্রোম এক্সটেনশনস ম্যানেজার ফর ফায়ারফক্স নামের প্রোগ্রাম যোগ করতে হবে।এটি পাওয়া যাবে https://addons.mozilla.org/en-US/firefox/ addon/98440 ঠিকানার ওয়েবসাইট থেকে। এটি ইনস্টল করে ফায়ারফক্স আবার চালু (রিস্টার্ট) করুন। এতে ফায়ারফক্সের অ্যাড্রেসবারের ডানে গুগল ক্রোমের চিহ্ন আসবে। এই আইকনে ক্লিক করলে ব্যবহারের নির্দেশিকাও আসবে। এখন ক্রোমের এক্সটেনশনটি নামিয়ে নিন (ডাউনলোড)। ফাইল এক্সটেনশনটি পরিবর্তন করে .zip লিখতে হবে এবং আনজিপ করতে হবে।এবার C:\Documents and Settings\{username}\ Application Data\Mozilla\ Firefox\Profiles\-এর প্রোফাইলের ফোল্ডারে ঢুকে extensions\ [email protected]\ extensions ফোল্ডারে যান এবং নামিয়ে নেওয়া (ডাউনলোড) এক্সটেনশনের আইডির নামে একটি ফোল্ডার তৈরি করে ক্রোমের এক্সটেনশনটির আনজিপ করা ফাইলগুলো রাখুন। এবার ফায়ারফক্স চালু করে দেখুন এক্সটেনশনটি অ্যাড-অনস হিসাবে ব্যবহূত হচ্ছে। ইনস্টল করা গুগল ক্রোমের এক্সটেনশনগুলো নিষ্ক্রিয় করতে টুলস মেনু থেকে Modules Google Chrome-এ ক্লিক করে করতে পারেন। —মেহেদী আকরাম