গুগল ক্রোমের জন্য ফিফার এক্সটেনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েবসাইট ব্রাউজ না করে ব্রাউজার থেকে ফিফা বিশ্বকাপ ফুটবল খেলার চলতি খবর দেখা যাবে গুগলের ওয়েবসাইট দেখার সফটওয়্যার ক্রোমে। এ জন্য ফিফা ডট কম ক্রোম এক্সটেনশন অবমুক্ত করা হয়েছে। এই এক্সটেনশনটি https://chrome.google.com/extensions/detail/ naenffbbmemiekgcjgelmggkaohdeaab থেকে ইনস্টল করে নিন। এবার অ্যাড্রেসবারের ডানে বিশ্বকাপ ফুটবল ২০১০-এর লোগোর ওপরে ক্লিক করলে বিভিন্ন তথ্য আসবে। সরাসরি খেলার স্কোরও দেখা যাবে লাইভ ট্যাবে। আর সেটিংস ট্যাব থেকে পছন্দের দলকে আলাদা করা যাবে।মেহেদী আকরাম