গুগলের প্রযুক্তিনির্ভর বিশেষ চশমা স্মার্ট গ্লাস এখন সারা পৃথিবীতেই আলোচিত। এটি দিয়ে তাৎক্ষণিকভাবে ফটো তোলা, ভিডিও ধারণ করা এবং ওয়েবসাইট দেখা যায়।তবে এ ধরনের প্রযুক্তির সীমাবদ্ধতাও রয়েছে। অনেক স্থানে গুগলের এ গ্লাস ব্যবহার করা যাবে না। সেখানে নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা অথবা কপিরাইটের কথা তোলা হচ্ছে। এর মধ্যে গুগল ১০টি স্থানের কথা উল্লেখ করেছে। স্কুবা ডাইভিং এমনই একটি কার্যক্রম যেখানে গুগল বলছে, এই গ্লাস ব্যবহারের জন্য উপযুক্ত নয়। কিছু সংগত কারণ দেখিয়ে ইতিমধ্যে কিছু বিনোদন কেন্দ্রেও ছবি ধারণ করার যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটা বলা মুশকিল যে গুগল গ্লাস ব্যবহার করে কখন একটি ভিডিও ধারণ করা হচ্ছে বা ফটো তোলা হচ্ছে। চলচ্চিত্র দেখার প্রেক্ষাগৃহগুলোতে চলচ্চিত্র কপি করা একটা বড় বিষয়।ফলে গুগলকে গুগল গ্লাস নিয়ে কপিরাইটের ঝামেলায় পড়তে হতে পারে। ক্যাসিনোতে ফটো তোলার ওপরও শক্ত নিষেধাজ্ঞা আরোপ করা আছে। সুতরাং এখানেও গুগল গ্লাস ব্যবহার করা যাবে না। নির্দিষ্ট কিছু বার এবং ব্যবসায় এ চশমা ব্যবহারে নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। কোনো প্রিয় বন্ধুর বাড়িতেও গুগল গ্লাস ব্যবহার করা যাবে না। গুগল বলছে, যখন গাড়ি চালানো হবে তখন গুগল গ্লাস পরা করা যেতে পারে। তবে পশ্চিম ভার্জিনিয়ায় ‘মুভমেন্ট টু ব্যান দ্য ডিভাইস’ ইতিমধ্যেই নিরাপত্তার খাতিরে এ গ্লাসটি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।ব্যায়ামাগারের লকার রুমের রক্ষণাবেক্ষণের সময় গুগল গ্লাস ব্যবহারের ওপর কিছু নিয়ম-কানুন রয়েছে। অন্যান্য স্থানের তুলনায় চিকিৎসকের চেম্বারে আরও বেশি ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি রয়েছে। এখানে গুগল গ্লাস ব্যবহার করা এমনিতেই যুক্তিসংগত নয়। নিরাপত্তার খাতিরে সরকারি দালান যেমন আদালত, সেনানিবাসে কোনো অবস্থাতেই গুগল গ্লাস ব্যবহার করা যাবে না। —ম্যাশেবল