গুগল গ্লাসে গোপনীয়তা লঙ্ঘনের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগলের তৈরি প্রযুক্তি চশমা বা গুগল স্মার্ট গ্লাস ব্যবহারে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে বলে উদ্বেগ বাড়ছে। ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘনের আশঙ্কায় এ পণ্যটি যুক্তরাষ্ট্রে ও যুক্তরাজ্যে নিষিদ্ধ করার দাবি উঠেছে। ‘স্টপ দ্য সাইবর্গ’ নামের একটি দল গুগল গ্লাস নিষিদ্ধের দাবিতে প্রচারণা চালাচ্ছে। খবর বিবিসি অনলাইনের।গুগল তাদের প্রযুক্তি চশমা শিগগিরই বাজারে আনতে যাচ্ছে। চশমাটি ছোটো-খাটো কম্পিউটারের মতো, যাতে কণ্ঠস্বর শনাক্ত করার প্রযুক্তি রয়েছে। এর মাধ্যমে ইশারায় ছবি তোলা, ভিডিও করা এমনকি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটও ব্যবহার করা যায়।মানুষের ব্যক্তিগত গোপনীয়তা টিকিয়ে রাখতে গুগল গ্লাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ, আইনজীবী ও ব্লগাররা আওয়াজ তুলেছেন। অবশ্য ‘স্টপ দ্য সাইবর্গ’ দলটি এ প্রযুক্তি পুরোপুরি নিষিদ্ধ করার বদলে প্রযুক্তি ব্যবহারে সামাজিক নিয়মকানুন তৈরি করার দাবি করেছেন।