গুগল গ্লাসে থাকছে না বিজ্ঞাপনের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগল গ্লাসের ডিসপ্লেতে কোনো বিজ্ঞাপন না রাখার পক্ষে অ্যাপ্লিকেশন নির্মাতারা। এক খবরে বিবিসি জানিয়েছে, গুগল স্মার্ট গ্লাসের জন্য অ্যাপ্লিকেশন নির্মাতারা গুগল গ্লাসের ডিসপ্লেতে বিজ্ঞাপন দেখানোর সুযোগ রাখতে চান না। এমনকি গুগল গ্লাসের অ্যাপ্লিকেশন নির্মাতাদের জন্য শর্ত থাকছে, গুগল গ্লাসের অ্যাপ্লিকেশনগুলো হতে হবে বিনামূল্যের। সম্প্রতি গুগল গ্লাসের জন্য অ্যাপ্লিকেশন নির্মাতাদের কাছে এই প্রযুক্তি চশমা সরবরাহ শুরু করেছে গুগল। শিগগিরই সবার জন্য বাজারে আসছে এ প্রযুক্তি চশমা।প্রযুক্তি চশমায় থাকছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে ৭২০ পিক্সলে ভিডিওচিত্র ধারণ করা যাবে। এছাড়াও এতে থাকছে ১৬ গিগাবাইট তথ্য সংরক্ষণ সুবিধা, এইচডি মানের ডিসপ্লে, , ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি ও হেডফোন ছাড়াই অডিও শোনার ব্যবস্থা। এ প্রযুক্তি চশমায় সামাজিক যোগাযোগের ওয়েবসাইটসহ নানা অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগও থাকছে। চশমার বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো কণ্ঠস্বর শনাক্তকরণ প্রযুক্তির সাহায্যে সক্রিয় করা যাবে।