গুগল গ্লাসে নতুন ফিচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগল গ্লাস বা গুগলের তৈরি প্রযুক্তি চশমায় নতুন ফিচার যুক্ত হচ্ছে। সম্প্রতি গুগল কর্তৃপক্ষ একটি ভিডিও পোস্টে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি অনলাইনের।গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, গুগলের প্রযুক্তি চশমা এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বর্তমানে এ পণ্যটির প্রচারণা চালানো হচ্ছে।গুগল গ্লাস ব্যবহার করে ছবি তোলা, কণ্ঠস্বর রেকর্ড করা, সামাজিক যোগাযোগের মত বিভিন্ন কাজ করা যাবে।২০১২ সালে এ গুগল গ্লাস বাজারে আনার ঘোষণা দিয়েছিল অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠানটি।গুগল গ্লাসের নতুন ফিচারের ভিডিওর লিংক http://www.youtube.com/watch?v=v1uyQZNg2vE&feature=player_embedded#!