গুগল গ্লাসের চীনা টেক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েব সার্চের ক্ষেত্রে গুগলের শক্ত প্রতিদ্বন্দ্বী চীনের বাইদু। এবারে গুগলের সঙ্গে প্রতিযোগিতা করতে প্রযুক্তি-চশমা তৈরি করছে বাইদু কর্তৃপক্ষ। গুগলের তৈরি ‘গুগল গ্লাস’-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে বাইদু তৈরি করছে ‘বাইদু আই’ নামে এক ধরনের প্রযুক্তি-চশমা, যার সাহায্যে সামাজিক যোগাযোগ ও উন্নত পদ্ধতিতে ওয়েব সার্চ করা যাবে। এ তথ্য জানিয়েছে রয়টার্স।বাইদুর মুখপাত্র কাইসার কুয়ো রয়টার্সকে জানিয়েছেন, বাইদুর তৈরি প্রযুক্তি-চশমায় অঙ্গভঙ্গি শনাক্ত করার প্রযুক্তি থাকবে। একটি বিশেষ হেড সেটের সঙ্গে ক্ষুদ্র এলসিডি ডিসপ্লে থাকবে এতে। কণ্ঠস্বর ও ইশারা শনাক্ত করতে পারবে এ স্মার্ট গ্লাস। বর্তমানে এ চশমা অভ্যন্তরীণভাবে পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে এই চশমা শিগগিরই বাজারে আনা হবে কি না, সে বিষয়ে এখনো পরিকল্পনা করেনি বাইদু। ‘বাইদু আই’ নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে বলেই জানিয়েছে চীনের অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠানটির মুখপাত্র।প্রসঙ্গত, প্রযুক্তির বাজারে পরিধেয় প্রযুক্তিপণ্যের চাহিদা বাড়ছে। অ্যাপল, গুগল, সনি, মাইক্রোসফট স্মার্ট গ্লাস বা প্রযুক্তি-চশমা তৈরিতে কাজ করছে। প্রযুক্তি-বিশ্লেষকেরা ধারণা করছেন, এ তালিকায় চীনের বাইদু যুক্ত হওয়ায় প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে।