গুগল জেসচার সার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগল জেসচার সার্চ
গুগল জেসচার সার্চ

 সার্চ ইঞ্জিন গুগলের সব সেবা সহজে পেতে চলতি মাসের শুরুতে গুগল জেস্চার অ্যাপ তৈরি করা হয়েছে। এটি দিয়ে দ্রুত গুগলের সব সেবা খুঁজে পাওয়া যাবে। এ অ্যাপের সাহায্যে কন্ট্যাক্ট তালিকা, অ্যাপস, সেটিংস, সংগীত এবং বুকমার্কগুলো নম্বর কিংবা অক্ষর দিয়ে খুঁজে পাওয়া যায়। আর এই নম্বর বা অক্ষর হাতে লিখে দিলেই হবে। 
 অ্যান্ড্রয়েডচালিত যন্ত্রে দ্রুত কোনো গুগল সেবা খুঁজে পেতে অ্যাপটি সাহায্য করবে। অক্ষর কিংবা নম্বর আঁকা শুরু করলে সে অনুযায়ী দ্রুত সেবাগুলো আসতে থাকে। যাতে করে তথ্য খোঁজার হিস্ট্রি থেকে ব্যবহারকারী দ্রুত প্রয়োজনীয় সেবাটি পেতে পারেন।
 অক্ষর এবং ৪০টির বেশি ভাষায় এটি গুগলের সেবাগুলো খুঁজে দিতে সক্ষম। ভাষান্তরের মাধ্যমেও এ সেবা পাওয়া যাবে।
নির্মাতা: গুগল ইনকরপোরেটেড। আকার: যন্ত্র অনুযায়ী। অ্যাপটি বিনা মূল্যে ব্যবহার করা যায়। নামানোর ঠিকানা: http://goo.gl/xsuLeK