গুগল ডুডলে উল্কা বৃষ্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগলের হোমপেজে আজ আকর্ষণীয় ও অপার্থিব একটি দৃশ্য দেখা যাচ্ছে। এই ইন্টারঅ্যাকটিভ ইলাস্ট্রেশনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন ভূ পৃষ্টের ওপর উল্কা বৃষ্টির একটি অসাধারণ দৃশ্য তুলে এনেছে গুগল। ‘পারসেইড’ উল্কা বৃষ্টির বিষয়টিকে উদযাপন করতে গুগল এই ডুডল তৈরি করেছে।
প্রতি বছর আগস্ট মাসে এই উল্কা বৃষ্টি দেখা যায়। ‘সুইফট-টাটল’ নামের একটি ধূমকেতুর অংশ বিশেষ খসে পড়ে সৌরমণ্ডলের মধ্যে চলে আসলে এই উল্কা বৃষ্টি ঘটে। পারসিয়াস তারামণ্ডল থেকে এই উল্কা বৃষ্টি হয় বলে জ্যোতিবিদেরা এর নাম দিয়েছেন ‘পারসেইড’।
এ বছর শনিবার এই উল্কা বৃষ্টি শুরু হয়েছে এবং বুধবার শেষ হবে। আকাশ পরিষ্কার থাকলে ঘণ্টায় ১০০টি মতো উল্কাপাত দেখা যেতে পারে। মঙ্গলবার সবচেয়ে বেশি উল্কাপাতের সম্ভাবনা রয়েছে।