গুগল ডুডলে চার্লস ডিকেন্স স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্চ জায়ান্ট গুগলের মূল পাতায় আজ মঙ্গলবার শোভা পাচ্ছে একটি আকর্ষণীয় ডুডল। ইংরেজি ভাষার প্রখ্যাত ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের ২০০তম জন্মদিন আজ। তাঁর জন্মদিন স্মরণ করতেই এ ডুডলটি তৈরি করেছে গুগল।ডিকেন্সের ২০০তম জন্মদিন স্মরণে গুগল লেখাটিকে তাঁর সাহিত্যের জনপ্রিয় চরিত্রগুলো ডুডলে স্থান পেয়েছে। বিখ্যাত ব্যক্তি এবং ঘটনার স্মরণে গুগল প্রায়ই এমন আকর্ষণীয় ডুডল তৈরি করে।চার্লস ডিকেন্সের পুরো নাম চার্লস জন হাফাম ডিকেন্স। ৭ ফেব্রুয়ারি ১৮১২ সালে ইংল্যান্ডের পোর্টসমাউথে জন্মগ্রহণ করেন তিনি। ভিক্টোরিয় যুগের সাহিত্যিক হিসেবে তাঁর খ্যাতি রয়েছে। তাঁর অসাধারণ গদ্যশৈলীর কারণে ইংরেজি সাহিত্যের প্রখ্যাত লেখকদের আসরে অন্যতম লেখক হিসেবে নিজের আসনটি তৈরি করে নিয়েছিলেন ডিকেন্স। তাঁর বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে ডেভিড কপারফিল্ড, গ্রেট এক্সপেক্টটেশন, আ টেল অব টু সিটিজ, আ ক্রিসমাস ক্যারল, অলিভার টুইস্ট প্রভৃতি। ১৮৭০ সালের ৯ জুন ৫৮ বছর বয়সে কেন্ট শহরে তাঁর মৃত্যু হয়।