গুগল ডুডলে তলস্তয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিও তলস্তয়ের লেখা ‘ওয়্যার অ্যান্ড পিস’ কিংবা ‘আনা কারেনিনা’ অনেকেরই পড়া। গুগল আজ তার হোমপেজে তুলে এনেছে রাশিয়ান এই বিখ্যাত লেখক ও দার্শনিককে। গুগলের হোমপেজে আজ লিও এবং তাঁর বিখ্যাত কয়েকটি উপন্যাসের অ্যানিমেটেড চিত্র দেখতে পাচ্ছেন সবাই।
ডুডল হিসেবে বসানো স্লাইডটির প্রথম ছবিতে দেখা যাচ্ছে লিও তলস্তয় তাঁর লেখার টেবিলে মোমবাতির আলোয় লিখতে ব্যস্ত। এরপরের স্লাইডে তাঁর বিখ্যাত কাজগুলোর বিভিন্ন দৃশ্য ফুটে উঠেছে।
১৮২৮ সালে ৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন লিও তলস্তয়। ১৯২০ সালের ১০ নভেম্বর তিনি মারা যান।