গুগল ডুডলে লিওনহার্ড ইউলারকে স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিখ্যাত সুইস গণিতবিদ লিওনহার্ড ইউলারের জন্মদিনে গুগল ডুডলে তাঁকে স্মরণ করছে অনুসন্ধান সেবাদাতা গুগল।গুগলের হোমপেজে একটি ডুডল তৈরি করে গণিত, প্রকৌশল, অপটিকস ও জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে স্মরণীয় অবদান রাখা লিওনহার্ড ইউলারের ৩০৬তম জন্মদিন স্মরণ করছে গুগল।১৮ শতকের গণিতজ্ঞদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন লিওনহার্ড ইউলার। পাই-এর জনপ্রিয়তার ক্ষেত্রে তাঁর বিশেষ অবদান ছিল। এছাড়াও পদার্থবিদ্যা, গণিত, প্রকৌশলের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছিলেন তিনি।১৭০৭ সালের ১৫ এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন লিওনহার্ড ইউলার। ইউরোপের বিখ্যাত গণিতবিদ জোহান বার্নোলি ছিলেন তাঁর শিক্ষাগুরু।ইউলারের কর্মজীবন কেটেছে রাশিয়া ও জার্মানিতে। ১৭৮৩ সালে ১৮ সেপ্টেম্বর ৭৬ বছর বয়সে মারা যান তিনি।