গুগল ডুডলে হার্টজের জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান পদার্থবিজ্ঞানী হেনরিখ রুডলফ হার্টজের ১৫৫তম জন্মদিন আজ। ২২ ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করা বিখ্যাত এ বিজ্ঞানীর স্মরণে হোমপেজে তাঁর বিখ্যাত আবিষ্কার ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িত্-চুম্বকীয় তরঙ্গের ডুডল বসিয়েছে গুগল।১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি জার্মানির হামবুর্গে জন্মগ্রহণ করেছিলেন হার্টজ। তাঁর ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের আবিষ্কার তারবিহীন টেলিগ্রাফ ও রেডিও উদ্ভাবনের পথ দেখিয়েছিল।স্কুলে পড়ার সময় থেকেই পদার্থবিজ্ঞানে আগ্রহ ছিল তাঁর। ইউনিভার্সিটি অব মিউনিখে তিনি এ বিষয়েই পড়ালেখা করেন। ১৮৮০ সালে মাত্র ২২ বছর বয়সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন হার্টজ। ১৮৮৫ সালে যোগদান করেন ইউনিভার্সিটি অব কার্লজরুর প্রফেসর পদে। ১৮৮৮ সালে হার্টজ একটি যন্ত্র উদ্ভাবন করেন। এ যন্ত্রের সাহায্যে তিনি প্রথমবারের মত অত্যন্ত উচ্চ কম্পাঙ্কের বেতার তরঙ্গ তৈরি ও শনাক্ত করতে সক্ষম হন ও তড়িত্-চুম্বকীয় তরঙ্গের অস্তিত্ব প্রমাণ করেন। তাঁর নাম অনুসারেই কম্পাঙ্কের আন্তর্জাতিক এককের নামকরণ করা হয়েছে ‘হার্টজ’। ১৮৯৪ সালে মাত্র ৩৭ বছর বয়সে জার্মানির বন শহরে তিনি মারা যান।