গুগল ডুডলে ‘হ্যাপি হলিডে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৪ ডিসেম্বর বড়দিনের ছুটি উপলক্ষে হোমপেজে বিশেষ ডুডল তৈরি করে শুভেচ্ছা জানিয়েছে অনুসন্ধান সেবাদাতা গুগল। ২০১২ সালের ‘হ্যাপি হলিডে’ ডুডলে বিভিন্ন খেলনা ও বাদ্যযন্ত্রের চিত্র তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। গুগলে ডুডলে দেখা যাচ্ছে একটি খেলনা প্যারেডের নেতৃত্ব দিচ্ছেন একজন মাস্টার। উল্লেখ্য, ২০১১ সালের ডুডলে তুষারপাত, সান্তা, ঘণ্টা, মোমবাতি দিয়ে ডুডল সাজিয়েছিল গুগল।