গুগল নাউ রিমাইন্ডার আপডেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগল নাউ সেবার নৈমিত্তিক রিমাইন্ডারের স্ক্রিনশট
গুগল নাউ সেবার নৈমিত্তিক রিমাইন্ডারের স্ক্রিনশট

কোন কাজ, ঘটনা সম্পর্কে বার বার মনে করিয়ে দিতে গুগল নাউ সেবাতে নতুন রিমাইন্ডার অপশন যুক্ত হতে যাচ্ছে। এই অপশনটির কল্যাণে রিমাইন্ডার নিয়মিত আপডেট পাবেন ব্যবহারকারী। অ্যান্ড্রয়েড পুলিশ নামের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক খবরে বলা হয়, গুগল নাউ সেবাতে নৈমিত্তিক রিমাইন্ড অপশনটিকে শুরুতে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করা না হলেও পরে এতে বেশি কিছু মজাদার কাজের অপশন দেখা গেছে।

বিশেভাবে সেট করে রাখা রিমাইন্ডার কোনো নির্দিষ্ট দিন, ঘটনা বা সময়ে শেষ হয়ে গেলেও নতুন অপশনে নৈমিত্তিক রিমাইন্ডারের বিষয়টি থাকবে।