গুগল নাউয়ের বদলে অ্যান্ড্রয়েডে করটানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করটানা
করটানা

অ্যান্ড্রয়েড সফটওয়্যার চালিত মোবাইল ফোনে ডিজিটাল সহকারী সফটওয়্যার গুগল নাউয়ের পরিবর্তে মাইক্রোসফটের করটানা সফটওয়্যারটি ব্যবহার করা যাবে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা যাতে মাইক্রোসফটের এই সফটওয়্যারটি বেশি ব্যবহার করেন, সে লক্ষ্যে করটানার পরীক্ষামূলক সংস্করণটি হালনাগাদ করেছে মাইক্রোসফট। এতে অ্যান্ড্রয়েড ডিভাইসে ডিফল্ট আকারে থাকা গুগল নাউকে সরিয়ে করটানা ব্যবহার করার সুযোগ পাওয়া যাবে।
জুলাইয়ে অ্যান্ড্রয়েডের জন্য ভয়েস বা কণ্ঠস্বরভিত্তিক ডিজিটাল সহকারী করটানার পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করেছিল মাইক্রোসফট। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে জানানো হয়, উইন্ডোজ ফোনের সফটওয়্যার হিসেবে করটানা ব্যবহার করে যে সুবিধা পাওয়া যায়, অ্যান্ড্রয়েডেও একই সুবিধা পাওয়া যাবে। উইন্ডোজ ফোন ও উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে করটানা ব্যবহারের সুযোগ রেখেছে মাইক্রোসফট।
নতুন ফিচার পরীক্ষা করে দেখতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের করটানার পরীক্ষামূলক সংস্করণের জন্য সাইন আপ করতে হবে।