গুগল প্লাস ব্যবহারকারী ২৫ কোটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগলের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ‘গুগল প্লাস’ ব্যবহারকারীর সংখ্যা ২৫ কোটির মাইলফলক স্পর্শ করেছে। ২০ জুলাই বার্ষিক আয়ের তথ্য বিবরণী প্রকাশ অনুষ্ঠানে গুগল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বিজনেস ইনসাইডারে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গুগল প্লাসে ২৫ কোটির অ্যাকাউন্টের মাইলফলক স্পর্শ করলেও সব অ্যাকাউন্ট সক্রিয় নয় বলেই গুগল কর্তৃপক্ষ জানিয়েছে। বর্তমানে ১৫ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছেন গুগল প্লাসে।২০১১ সালের ২৮ জুন চালু হয়েছিল সামাজিক যোগাযোগের সাইট গুগল প্লাস।সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হয় গুগল প্লাসকে। ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গ এ বছরের ২৩ এপ্রিল ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৯০ কোটি ১০ লাখ বলেই উল্লেখ করেছিলেন। চলতি বছরেই ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করবে ফেসবুক এমন ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হিসেবে ফেসবুকের পরের অবস্থানে রয়েছে টুইটার। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের তথ্য অনুসারে টুইটার ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটিরও বেশি।এদিকে, ত্রৈমাসিক আয় প্রসঙ্গে গুগল জানিয়েছে, এপ্রিল থেকে জুন এই তিন মাসে আয় ও লাভের রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি। এই তিন মাসে গুগলের মোট আয় ২৭৯ কোটি ডলার, যা ২০১১ সালের এই সময়ের চেয়ে ১১ শতাংশ বেশি। গুগলের লাভ ৩৫ শতাংশ বেড়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।গুগল সার্চের বিজ্ঞাপন ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবসা গুগলের লাভের পাল্লা ভারী করেছে।