গুগল প্লাস সামাজিক নেটওয়ার্ক নয়: গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগল প্লাস কোনো সামাজিক যোগাযোগের মাধ্যম নয় বলে দাবি করেছেন গুগলের প্রধান ব্যবসা কর্মকর্তা নিকেশ অরোরা। তবে গুগল প্লাসের কিছু ফিচারের সঙ্গে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর ফিচারের মিল রয়েছে বলে তিনি জানান। নিকেশ অরোরা বলেন, ‘এটি একটি প্ল্যাটফর্ম, যা আমাদেরকে বিভিন্ন সেবা ও পণ্যের সঙ্গে “সোশ্যাল এলিমেন্ট” যুক্ত করতে সহযোগিতা করেছে। সুতরাং গুগল প্লাসে ইউটিউবও দেখা যাবে।’ নিকেশ আরও বলেন, ‘গুগল প্লাসে বেশকিছু ফিচার রয়েছে ‘আমাদের সব ধরনের পণ্যে সোশ্যাল সিগন্যাল ব্যবহারের চেষ্টা করছি। এটা এমন নয় যে, কোনো এক সাইটে এক সঙ্গে সবাইকে নিয়ে আসা নয়। তার পরও গুগল প্লাসে বেশ কিছু ফিচার রয়েছে, যা ফেসবুকের সঙ্গে প্রতিযোগিতামূলক।’এর আগে গুগলের সামাজিক পণ্যের সফলতার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানটির ২৫ শতাংশ কর্মকর্তাদের বোনাস দেয় গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেইজ।এদিকে ইতিমধ্যেই গুগল প্লাস চার লাখ ইউজারকে আকৃষ্ট করেছে। তবে তাদের অ্যাকটিভ ইউজারদের প্রকৃত তথ্য জানা যায়নি। দ্য টেলিগ্রাফ।