গুগল প্লাসে গুগল বাংলাদেশের ফ্যান পেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গুগল বাংলাদেশের ফ্যান পেজ। সম্প্রতি গুগলের সামাজিক যোগাযোগ সাইট গুগল প্লাসে গুগল বাংলাদেশের অফিশিয়াল ফ্যান পেজ (http://goo.gl/DMB9T) খোলা হয়। এতে গুগল বাংলাদেশের নানা কার্যক্রমের খবর পাওয়া যাবে। গত বছর বাংলাদেশে কান্ট্রি কনসালটেন্ট নিয়োগ দেওয়ার মাধ্যমে কাজ শুরু করে গুগল। এরই ধারাবাহিকতায় বেশ কিছু কার্যক্রম শুরু করা হয়েছে।যাত্রা শুরুর পর প্রথম হালনাগাদে লেখা হয়, ‘গুগল বাংলাদেশের গুগল প্লাস পেজে স্বাগত। গুগল এবং বাংলাদেশের নানা খবর পেতে যুক্ত থাকুন।’ এ ছাড়া গুগল ডেভেলপার গ্রুপের (জিডিজি) নানা কার্যক্রমের খবর তুলে ধরা হয় এ পেজে। ম্যাপ মেকার কমিউনিটির সহযোগিতায় জিডিজির আয়োজনে অনুষ্ঠিত ম্যাপআপ ঢাকার খবরও আছেও পেজে। যুক্ত হয়েছে এ খবরের দুটি ছবিও। কাভারে রয়েছে গুগল বাংলাদেশের পেজের ছবি। জি-মেইল ব্যবহারকারী যে কেউ এ পেজে যুক্ত হয়ে গুগল বাংলাদেশের নানা ধরনের খবর পেতে পারেন।—নুরুন্নবী চৌধুরী