গুগল প্লাসে নতুনত্ব নেই!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট গুগল প্লাসের সমালোচনা করলেন ফেসবুকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ফেসবুকের গেম পার্টনারশিপের পরিচালক সিয়ান রাইয়ান বলেন, গুগল প্লাসের ব্যবহারকারীর সংখ্যা বেশি নয়, তা ছাড়া এখানে নতুনত্ব বলতে তেমন কিছুই নেই। ব্যবহারকারীরা গুগলকে সাধারণত সফটওয়্যার উন্নয়নকারী প্রতিষ্ঠান হিসেবেই চেনে।সিয়ান রাইয়ান দ্য টেলিগ্রাফকে বলেন, ‘গুগল আমাদের অনুসরণ করে সমকক্ষ হওয়ার চেষ্টা করছে। আর আমাদের এখন প্রয়োজন নিজেদের পদ্ধতির উন্নতি করা।’ তিনি গেমসের ক্ষেত্রে ফেসবুকের সঙ্গে গুগল প্লাসের তুলনা করে বলেন, গেমসের ক্ষেত্রে বর্তমানে ফেসবুক ৩০ শতাংশ আয় করে, আর গুগল প্লাস মাত্র পাঁচ শতাংশ। এর মানে তাদের ব্যবহারকারী নেই বললেই চলে।গত জুনে গুগল প্লাসের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা আড়াই কোটি। ২০০৪ সালে ফেসবুকের ১০ লাখ ব্যবহারকারী হতে ১০ মাস সময় লেগেছিল।