প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগলের সামাজিক যোগাযোগের সাইট গুগল প্লাস সম্প্রতি ফেসবুকের মতো পেজ তৈরির সুবিধা চালু করেছে। যে কেউ ইচ্ছে করলে খুব সহজেই নিজের গুগল প্লাস অ্যাকাউন্ট থেকে পেজ তৈরি করতে পারবে। গুগল প্লাসে পেজ তৈরি করতে প্রথমে আপনার গুগল প্লাস অ্যাকাউন্টে প্রবেশ করে https://plus.google.com/u/0/ pages/create এই ঠিকানায় যান অথবা গুগল প্লাসের ডানে Create a google+ page বোতামটি ক্লিক করুন। এরপর Pick a category অপসনটি থেকে কী ধরনের পেজ বানাতে চান তা select করুন এবং বাকি তথ্যগুলো পূরণ করে creat বোতামে ক্লিক করুন। সবশেষে Tagline এবং পেজের জন্য একটি Profile photo যুক্ত করে Continue বোতামে ক্লিক করুন এবং পেজ তৈরির কাজটি সম্পন্ন করতে Finish বাটনে ক্লিক করুন। —সাজিদুল হক তানযীল