গুগল প্লে থেকে অ্যাডোবি ফ্ল্যাশের বিদায়ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডাউনলোডের স্থান গুগল প্লে স্টোর থেকে অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার প্লাগ-ইনটি সরিয়ে নিতে যাচ্ছে অ্যাডোবি সিস্টেমস। অ্যাডোবি জানিয়েছে, মোবাইল পণ্যের জন্য ফ্ল্যাশের আর নতুন কোনো সংস্করণ আনবে না তারা। অ্যান্ড্রয়েড ৪.০ সংস্করণের চেয়ে বেশি অ্যাডোবি ফ্ল্যাশ সমর্থন করবে না। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।প্লে স্টোরের ‘অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার ১১’ অ্যাপ্লিকেশনটির পাশে আপডেট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাডোবি। তবে অ্যান্ড্রয়েডের আইসক্রিম স্যান্ডউইচের আগের অপারেটিং সিস্টেমগুলোতে ২০১৩ সাল পর্যন্ত আপডেট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে অ্যাডোবি। অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ জেলি বিনযুক্ত পণ্যে ফ্ল্যাশ প্লেয়ার ঠিকমতো কাজ না করায় ফ্ল্যাশ বন্ধ করে দেওয়া হচ্ছে বলেই জানিয়েছে প্রতিষ্ঠানটি।অ্যাডোবি কর্তৃপক্ষ জানিয়েছে, মোবাইল পণ্যের জন্য ফ্ল্যাশ বন্ধ হলেও কম্পিউটারের জন্য ফ্ল্যাশ প্লেয়ার তৈরি করা হবে। পাশাপাশি মোবাইলে ফ্ল্যাশ প্লেয়ারের বদলে অ্যাডোবি এয়ার নামের টুল ব্যবহার করে ডেভেলপারদের অ্যাপ্লিকেশন তৈরির সুযোগ থাকবে।যাঁরা তাঁদের মোবাইল ডিভাইসটি অ্যান্ড্রয়েডের নতুন অপারেটিং সিস্টেমে আপগ্রেড করার পর ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল করেছেন, তাঁদের শিগগিরই এই অ্যাপ্লিকেশনটি আন-ইনস্টল করার পরামর্শ দিয়েছে অ্যাডোবি কর্তৃপক্ষ।উল্লেখ্য, ২০১১ সালের শেষ দিকে মোবাইল পণ্যের জন্য ফ্ল্যাশ প্লেয়ার উন্নয়ন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।