গুগল প্লে স্টোরে আড়াই হাজার কোটি ডাউনলোড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপ্লিকেশন বিকিকিনির জন্য গুগলের অনলাইন স্টোর ‘গুগল প্লে’ আড়াই হাজার কোটি অ্যাপ্লিকেশন ডাউনলোডের মাইলফলক স্পর্শ করেছে। ২৬ সেপ্টেম্বর এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছে গুগল।আড়াই হাজার কোটি অ্যাপ্লিকেশন ডাউনলোডের মাইলফলক ছোঁয়ার বিষয়টি উদযাপনে জনপ্রিয় বিভিন্ন অ্যাপ্লিকেশনের ওপর বিশেষ ছাড় ঘোষণা দিয়েছে গুগল কর্তৃপক্ষ। গুগল কর্তৃপক্ষ ব্লগ পোস্টে আরও জানিয়েছে, এখন পরবর্তী আড়াই হাজার কোটি ডাউনলোডের জন্য অপেক্ষা করছে গুগল।প্রসঙ্গত, অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর, গুগল মিউজিক ও গুগল ই বুক স্টোর একসঙ্গে করে চলতি বছরের ২৬ মার্চ গুগল প্লে স্টোর চালু করেছিল গুগল। গুগলের অ্যান্ড্রয়েড স্টোর থেকে আড়াই হাজার কোটি অ্যাপ্লিকেশন ডাউনলোড হতে ১ হাজার ৪৩৫ দিন সময় লেগেছিল। গুগলের প্রতিদ্বন্দ্বী অ্যাপলের অ্যাপ স্টোর ১ হাজার ৩৩৪ দিনে এ মাইলফলক স্পর্শ করে।বর্তমানে গুগল প্লে স্টোরে ৬ লাখ ৭৫ হাজার গেম ও অ্যাপ্লিকেশন রয়েছে, পক্ষান্তরে অ্যাপ স্টোরে রয়েছে প্রায় ৭ লাখ অ্যাপ্লিকেশন।