গুগল প্লেতে অ্যাপের আগাম নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগল প্লেতে অ্যাপের আগাম নিবন্ধন করে রাখা যাবে
গুগল প্লেতে অ্যাপের আগাম নিবন্ধন করে রাখা যাবে

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে থেকে অ্যাপ্লিকেশনের জন্য আগাম নিবন্ধন করার সুযোগ পাবেন। তাঁদের জন্য নতুন অ্যান্ড্রয়েড অ্যাপের অ্যালার্ট সেট করার সুযোগ দিচ্ছে গুগল।
আগাম নিবন্ধন (প্রি-রেজিস্টার) করে রাখলে যখনই নতুন অ্যাপটি প্লে স্টোরে উন্মুক্ত হবে তখনই তা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারী। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে ‘টার্মিনেটর জেনিসিস’ মুভিটির অ্যাপটি প্রথম অ্যাপ হিসেবে আগাম নিবন্ধন করার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারী। অ্যাপ্লিকেশন নির্মাতারা তাঁদের অ্যাপটি আগাম নিবন্ধনের সুবিধা দেবেন কি না তা নির্ধারণ করে দিতে পারবেন। অবশ্য, আগাম নিবন্ধন করলেই যে অ্যাপটি ডাউনলোড করতে হবে এ ধরনের বাধ্যবাধকতাও থাকছে না।