গুগল প্লের নতুন সংস্করণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই গুগল প্লে অ্যাপের নতুন সংস্করণ আসছে। ‘ম্যাটেরিয়াল ডিজাইন’ ধারণা বাস্তবায়নে নতুন সংস্করণটিতে বেশ কিছু পরিবর্তন আনছে গুগল। ব্যবহারকারীদের কাছে স্মার্টফোনে বিভিন্ন আইকন ও অ্যানিমেশন আরও বেশি প্রাণবন্ত করে তোলার জন্য সম্প্রতি ‘ম্যাটেরিয়াল ডিজাইন’ ধারণার প্রবর্তন করেছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ সম্প্রতি গুগল প্লে অ্যাপের নতুন একটি স্ক্রিনশট ফাঁস করেছে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, প্লে অ্যাপটিকে আরও রঙিন এবং উন্নত ভিজ্যুয়াল ইফেক্ট দিতে কাজ করছে গুগল। গুগল অ্যাপ স্টোর ৫.০ নামের সংস্করণটিতে টপ বারকে একত্র করে টপ রিলিজ, হোম, নিউ রিলিজ প্রভৃতি নামকরণ করতে পারে গুগল কর্তৃপক্ষ। এ ছাড়া প্লে স্টোরে অ্যাপ্লিকেশনগুলোকে সাজাতে কার্ডের মতো নকশাকেই গুরুত্ব দিচ্ছে গুগল।