গুগল ফটোজের বর্ষপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগল ফটোজ
গুগল ফটোজ

গুগলের ফটোজ সেবা এক বছর পূর্ণ হলো। ২৭ মে এক বছর পূর্তি উপলক্ষে এক ব্লগ পোস্টে গুগল কর্তৃপক্ষ বলেছে, এক বছর আগে একটি বিশেষ লক্ষ্যে গুগল ফটোজ সেবাটির যাত্রা শুরু হয়। সে লক্ষ্যটি ছিল গুগল ফটোজ সেবাটি ব্যবহারকারীর ছবি ও ভিডিওর একটি ঠিকানা হয়ে উঠে শেয়ার ও সংরক্ষণ করে রাখার সুবিধা দেবে।
গুগলের তথ্য অনুযায়ী, বর্তমানে ২০ কোটি ব্যবহারকারী গুগল ফটোজ সেবাটি প্রতি মাসে ব্যবহার করছেন। গত এক বছরে এই সেবা থেকে ১৬০ কোটি অ্যানিমেশন, কোলাজ ও মুভিজ তৈরি করে দিয়েছে গুগল। এ ছাড়া গুগলের এ সেবা ব্যবহার করে ফোন থেকে ১৩ দশমিক ৭ পেটাবাইট স্টোরেজ খালি করার সুবিধা পেয়েছেন ব্যবহার কারীরা। এক হাজার টেরাবাইটে এক পেটাবাইট। এ ছবিগুলো দেখতে কারও ৪২৪ বছর লাগত! এ ছাড়া গুগল ২ লাখ কোটি লেবেল যুক্ত করেছে, যার মধ্যে ২ হাজার ৪০০ কোটি সেলফি! অর্থাৎ, গত এক বছরে গুগল ফটোজে সেলফি হিসেবে যুক্ত হয়েছে ২ হাজার ৪০০ কোটি ছবি!