গুগল বুকমার্কসে তালিকা ভাগাভাগি করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাউজ করার সুবিধার্থে দরকারি ওয়েবসাইটের ঠিকানা সংরক্ষণ করে রাখা যায় ব্রাউজারের বুকমার্কে। কিন্তু ব্রাউজার পরিবর্তন, নতুন করে ইনস্টল বা অন্যের কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে অনলাইন বুকমার্কিং বেশ জনপ্রিয়। এর মধ্যে গুগল বুকমার্ক অন্যতম। চাইলে গুগল বুকমার্ক থেকে পছন্দের ওয়েবসাইট তালিকা করে রাখা যায় এবং শেয়ার করাও যায়। এ জন্য www.google.com/ bookmarks সাইটে গিয়ে লগইন করুন।তালিকা তৈরি করা: এবার বাম পাশের প্যানেলের ওপরের দিকে Create new list বাটনে ক্লিক করে তালিকার নাম, বর্ণনা দিয়ে নিচের Make Public লিংকে ক্লিক করুন এবং Create list বাটনে ক্লিক করুন।তালিকায় ওয়েবসাইট যুক্ত করা: তালিকা তৈরি হওয়ার পর ওপরের ডানে +Add Stuff-এ ক্লিক করলে সার্চ বক্স আসবে। এখানে কি-ওয়ার্ড দিয়ে ডানের Add বাটনে ক্লিক করুন, তাহলে গুগল সার্চ পেজ আসবে। এখানে ওয়েব/ভিডিও/ইমেজ/লেকাল/ ডকুমেন্ট সার্চ করে যেটি যুক্ত করতে চান, ওই ফলাফলের ডানের দিকে ক্লিক (নির্বাচন) করে Select বাটনে ক্লিক করুন, তাহলে সাইটটি নির্দিষ্ট তালিকায় যুক্ত হয়ে যাবে।এ ছাড়া (ডান দিকে থাকা) বুকমার্কলেটের Add to list বাটন বুকমার্কস টুলবারে ইনস্টল করা থাকলে কোনো ওয়েবসাইট যুক্ত করতে চাইলে Add to list বাটনে ক্লিক করলে পপআপ আসবে। এখানে Select List-এ ক্লিক করে তালিকা পছন্দ করে Save বাটনে ক্লিক করলেই হবে।তালিকা শেয়ার করা: তালিকাটি শেয়ার করতে চাইলে ডানের ই-মেইল, ফেসবুক, টুইটার, গুগল বাজ বাটনে ক্লিক করে শেয়ার করতে পারেন। এ ছাড়া ওপরের ডানে Share বাটনে ক্লিক করে কোনো তালিকাকে নির্দিষ্ট ব্যক্তিকে দেখা বা ব্যবহারের অনুমতি দেওয়া যাবে।নিজের তালিকা দেখতে বাম পাশের প্যানেলে My lists-এ ক্লিক করলেই হবে। আর সাধারণের তালিকা (পাবলিক লিস্ট) খুঁজতে Public lists-এ ক্লিক করে খুঁজতে পারেন। এ ছাড়া Shared with me-এ ক্লিক করে অন্যরা আপনাকে কোনো তালিকা ভাগাভাগি করেছে কি না, তা দেখতে পারবেন। —মেহেদী আকরাম