গুগল মানচিত্রের ডেস্কটপ সংস্করণে নতুন সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের নানা ধরনের পণ্যের মধ্যে জনপ্রিয় একটি পণ্য হচ্ছে গুগল মানচিত্র। এর আগে গুগল ম্যাপের অন্যান্য সংস্করণের মতো এবার ডেস্কটপ সংস্করণেও বিভিন্ন স্থাপনার ভেতরের নকশা বা স্থাপনকৌশল যুক্ত করা হয়েছে। ‘ইনডোর লে-আউট’ নামের এ সুবিধার ফলে ব্যবহারকারীরা সহজেই নানা জায়গার খোঁজ দ্রুত পাবেন বলে মনে করছে গুগল কর্তৃপক্ষ। বিভিন্ন স্থানে ভ্রমণকারীরা এখন জাদুঘর, শপিং সেন্টার, হাসপাতাল, রেলস্টেশন, বিমানবন্দরসহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনার ভেতরের সব ধরনের দৃশ্যই দেখতে পাবেন। ২০০৫ সাল থেকে বিভিন্ন দেশের ভূচিত্র বা স্থাপনার মানচিত্র যুক্ত করা শুরু করে গুগল ম্যাপস।বর্তমানে ইনডোর লে-আউটে যুক্ত হওয়া বিভিন্ন জায়গা বা স্থাপনার তালিকা পাওয়া যাবে http://goo.gl/zvhiK ঠিকানায়। ইচ্ছে করলে ব্যবহারকারীরাও তাঁর পছন্দের জায়গার নকশা জুড়ে দিতে পারবেন গুগল ম্যাপের ফ্লোর প্ল্যানসে। —গুগল ম্যাপস অবলম্বনে