গুগল ম্যাপআপ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে গুগল ম্যাপআপ। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং ক্লাব ও ম্যাপিং বাংলাদেশ কমিউনিটির আয়োজনে এবং গুগলের পৃষ্ঠপোষকতায় গত শুক্রবার এ ম্যাপআপ অনুষ্ঠিত হয়েছে। এতে গুগল মানচিত্রে কাজ করার নানা বিষয় সম্পর্কেধারণা দেওয়া হয়। ম্যাপআপের অনুষ্ঠানে বক্তব্য দেন ডিআইইউর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল  বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ আকতার হোসেন, ম্যাপিং বাংলাদেশের আঞ্চলিক বিশেষজ্ঞ রিভিউয়ার মশিউর রহমান, নাসির উদ্দিনসহ অনেকে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ২৭ জন ম্যাপার দেশের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা গুগলম্যাপে তুলে ধরেন।

—বিজ্ঞপ্তি